শিরোনাম

হাসানের প্রশংসায় যা বললেন ওয়াসিম আকরাম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হাসানের প্রশংসায় যা বললেন ওয়াসিম আকরাম
হাসান মাহমুদ ও ওয়াসিম আকরাম

ডারউইনে অস্টেলিয়াকে হারানোর পর বিশ্ব ক্রিকেট মহল থেকে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও আছেন এই তালিকায়। তিনি প্রশংসা করেছেন পুরো দলের। তবে বিশেষভাবে তানজিদ হাসান ও হাসান মাহমুদের নাম উল্লেখ করেছেন।

বাংলাদেশের প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক জয়। এই জয় প্রমাণ করলো বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়।’

ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। হাসান মাহমুদ দুই ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। ওয়াসিম বলেন, ‘ওপেনার তানজিদের দারুণ সেঞ্চুরিসহ সবাই নিজেদের সেরাটা দিয়ে অবদান রেখেছে। তবে হাসান মাহমুদের বোলিংয়ে আমি ভীষণ মুগ্ধ-দারুণ লেন্থে বল করেছে, বাড়তি কিছু না করে একদম নিখুঁত টেস্ট লেন্থ ও মানসম্পন্ন বোলিং।’

অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে সফরকারী বোলার হিসেবে সেরা বোলিং ফিগারের তালিকায় হাসান মাহমুদ এখন মরিস টেট ও ওয়াসিম আকরামের পরেই অবস্থান করছেন।

/টিই/