১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে জানায়, এই প্রথম হাসিনা দেশে ফেরার নির্দিষ্ট তারিখের কথা জানালেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর আগে নভেম্বর মাসের শুরুর দিকে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র চেয়ে আবেদন করেন। আর এখন তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
শেখ হাসিনা কেন বাংলাদেশ বিমানের উড়োজাহাজে করে দেশে ফিরতে চান, সৈয়দ মোজাম্মেল আলী তার বিবৃতিতে সেই ব্যাখ্যাও দিয়েছেন। বিবৃতি তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে আসা হয়েছিল, তাই তিনি এখন সরকারের প্রতি আহবান জানাচ্ছেন, তাকে দিল্লি থেকে ঢাকায় যেন আকাশপথে ফিরিয়ে নেওয়া হয়।
'সংবিধান পরিপন্থীভাবে তাকে নির্বাসিত করা হয়েছে' উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, 'আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে তার প্রত্যাবর্তন এখন সরকারেরই দায়িত্ব।'