প্রথমার্ধে বুরকিনা ফাসোকে ৫ গোল দিলো আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর ফুটবল দল সময় মতো মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছাতে পারবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কা দূর করে মাঠে খেলতে নামে আফ্রিকার দলটি। প্রথমার্ধ শেষে হয়তো বুরকিনা ফাসোর সমর্থকরা মনে মনে বলছেন না খেললেই ভালো হতো। প্রথমার্ধেই গোল উৎসব করেছে স্বাগতিক আর্জেন্টিনা।
প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ৫-০ ব্যবধানে এগিয়ে। একটি করে গোল করেছেন লাউতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। অপর গোলটি হয় আত্মঘাতী।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে ২ নম্বরে, বুরকিনা ফাসো ৬২ নম্বরে। ম্যাচের প্রথমার্ধেও দুই দলের পর্থক্য চোখে পড়ার মতো। ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নেয় আর্জেন্টিনা। ১১টি ছিল লক্ষ্যে। বুরকিনা ফাসো দুই শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা জয়ের জন্য আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামবে তা আবারও প্রমাণ করলেন লিওনেল স্কালোনির শীষ্যরা। এর আগের ম্যাচে বলিভিয়াকে আর্জেন্টিনা দিয়েছিল ৪ গোল।

পর্তুগালের সমালোচনায় ‘লাইক’ দিলেন রোনালদো