সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১১ হাজার প্রবাসী

সিটিজেন জার্নাল ডেস্ক

সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভাঙার অভিযোগে গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়। পাশাপাশি অবৈধভাবে দেশটিতে ঢোকা এবং পালানোর চেষ্টার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৭১৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভেঙে ২ হাজার ৭৯৭ জন এবং শ্রম আইন অমান্য করায় ২ হাজার ২৬৮ জন আটক হয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগে এসব অভিযান চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ মুহূর্তে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে দেশে ফেরত পাঠানোর কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
ওই একই সময়ে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে পাঠানো হয়েছে। অন্যদিকে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে ধরেছে নিরাপত্তা বাহিনী। এ ছাড়া লুকিয়ে সৌদি আরব ছাড়ার চেষ্টায় আরও ২৮ জন গ্রেপ্তার হয়েছেন। আইন ভাঙা প্রবাসীদের যাতায়াতের ব্যবস্থা করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে বসবাসরত ১৪ জনকেও আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সাহায্য করা, আইন লঙ্ঘনকারীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া কিংবা তাদের আশ্রয় ও অন্য কোনোভাবে সহায়তা করলে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের হুঁশিয়ারি অনুযায়ী, এমন অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এর পাশাপাশি আইন ভাঙা প্রবাসীদের বহনে ব্যবহৃত গাড়ি এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে লাগানো সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
সূত্র: গালফ নিউজ

সৌদিকে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল মজুতের সুযোগ দিচ্ছে জাপান