শিরোনাম

মাঠে ফিরলেন মেসি তবু মায়ামির হার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মাঠে ফিরলেন মেসি তবু মায়ামির হার
মেসিকে আটকানোর চেষ্টা

বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার প্রত্যাবর্তন ইন্টার মায়ামির লিগস কাপ থেকে বিদায় ঠেকাতে পারলো না। মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো মায়ামি।

বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়া মেসি মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন। রবিবার (৯ আগস্ট) ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নেন। হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, তার এজেন্টও ছিলেন।

লিগস কাপের ম্যাচে শুরু থেকে ছিলেন না মেসি, বদলি নামেন। ম্যাচের ৫৩ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে ৮৩ মিনিটে লিওন ৩-২ এ এগিয়ে যায়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় মেক্সিকোর ক্লাবটি।

গ্রুপ পর্বের আগের ম্যাচে মেসিকে ছাড়া মন্তেরেইয়ের কাছে হেরেছিল মায়ামি। ফলে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা ধরে রাখতে লিওনের বিপক্ষে জয় ছিল অপরিহার্য। ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ার পর প্রথমবারের মতো লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। ২০২৫ সালেও ফাইনালে উঠেছিল তারা।

/টিই/