অ্যাস্টন ভিলাকে হারিয়ে সুপার কাপ ধরে রাখলো পিএসজি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত গোলে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। তবে সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিয়েছে ফরাসি ক্লাব পিএসজি।
অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার (১২ আগস্ট) রাতে আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীর লড়াইয়ে ২-১ গোলে জিতেছে পিএসজি। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল প্যারিসের ক্লাবটি।
মাঠে বল গড়ানোর পর, দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পজেশনে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও ছড়ি ঘোরাতে থাকে পিএসজি। ২০ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় একজনকে কাটিয়ে, জালে পাঠান জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া।
বিরতির আগের কয়েক মিনিটে দারুণ দুটি সুযোগ পান ভিলাতে খেলা ১৭ বছর বয়সী ব্রায়ান মাদজো। ৪৫তম মিনিটে সফল হন তিনি। জন ম্যাকগিনের ক্রসে গোলটি করেন ব্রায়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাস্টন ভিলা। ৫০ মিনিটে ব্রায়ানের পাস পেয়ে ডি-বক্সে জোরাল শট নেন দলের অধিনায়ক জন ম্যাকগিন। তবে ঝাঁপিয়ে পড়ে সেই চেষ্টা ব্যর্থ করে দেন পিএসজির গোলরক্ষক।
৬১ মিনিটে পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় পিএসজি। বিরতির পর বদলি হিসেবে নামা উসমান দেম্বেলের দারুণ পাস ধরে সবাইকে পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকেন দেজিরে দুয়ে। এরপর কোনাকুনি শটে দলের জয়সূচক গোলটি করেন ফরাসি এ উইঙ্গার।
গোল শোধ দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল ভিলা। ব্যবধান ধরে রাখতে সফল হয় পিএসজি।
এই জয়ে ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর লুইস এনরিকের ট্রফি সংখ্যা দাঁড়ালো ১৩টিতে।

৪ উইকেটে ১০০ পার অস্ট্রেলিয়ার