শিরোনাম

ফুটবলার ফেরত চেয়ে বাফুফেকে মোহামেডানের চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফুটবলার ফেরত চেয়ে বাফুফেকে মোহামেডানের চিঠি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এর লোগো। কোলাজ: সিজেডএন

মোহামেডানের নেতৃত্বে কয়েকটি ক্লাব সেপ্টেম্বরের পর লিগ শুরু করার দাবি জানিয়েছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই দাবি না শুনে ১৮ সেপ্টেম্বর থেকে সূচি প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল (মঙ্গলবার) জাতীয় দলে থাকা ৯ ফুটবলারকে ফেরত চেয়েছে মোহামেডান।

জাতীয় দলে মোহামেডানের ৯ জন ফুটবলার আছেন। তাদের ছাড়া মোহামেডানের অনুশীলন ও প্রস্তুতি পূর্ণাঙ্গ হচ্ছে না। তাই বাফুফে সাধারণ সম্পাদককে মঙ্গলবারের মধ্যে খেলোয়াড় ছাড়ার অনুরোধ করেছেন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় ফুটবল দল আসিয়ান কাপ টুর্নামেন্টে অংশ নেবে। ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার সম্ভাবনা তাদের।

মোহামেডানের কর্মকর্তারা মিডিয়ায় ফেডারেশন নিয়ে কড়া মন্তব্য করলেও সাধারণ সম্পাদককে দেওয়া চিঠির ভাষা অত্যন্ত সহনশীল।

/টিই/