শিরোনাম

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট হবে সিলেটে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট হবে সিলেটে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড লোগো

টেস্ট ক্রিকেটে ভালো সময় পার করছে বাংলাদেশ দল। সবশেষ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।

নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।

/টিই/