১৪তম বার সাফের ফাইনালে ভারত

১৪তম বার সাফের ফাইনালে ভারত
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ৯বার শিরোপা জিতেছে ভারত। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডও তাদের দখলে। সেই রেকর্ড আরও বাড়ালো ভারত। শনিবার (১৪ নভেম্বর) চলতি সাফ আসরের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এ নিয়ে টানা ১০ আসরে ফাইনালে উঠলো তারা।
ভারত-ভুটান ম্যাচে ছিল আধুনিক প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর ব্যবহার। প্রযুক্তিটির কল্যাণে দুটি সিদ্ধান্ত গেছে ভুটানের পক্ষে। একবার অফসাইডের কারণে বাতিল হওয়া গোল ফিরে পেয়েছে তারা। অন্যদিকে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তও বাতিল হয় ভিএআর পর্যালোচনায়।
তবে ম্যাচের নবম মিনিটে পুথিয়া ভালাপ্পির গোলে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনসাম সিং। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।
৪৮ মিনিটে চেনচোর ক্রসে হেড করে গোল করেন তাশি টবডেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।
যোগ করা সময়ের শেষ দিকে আরও দুটি সুযোগ পেয়েছিল ভুটান। তবে বদলি খেলোয়াড় তেনজিন সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি।

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন তপু বর্মণ