বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন তপু বর্মণ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন তপু বর্মণ
তপু বর্মণ

২০১৮ সালে সাফে তপু বর্মণের গোলে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। আজ শনিবার (১৪ নভেম্বর) সাফের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২৩ জনের স্কোয়াডে আছেন তপু বর্মণ।

গ্রুপ পর্বের দুই ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না তপু। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট শুরু হওয়ায় সাফ ২৮ জনের স্কোয়াড রেখেছে। প্রতি ম্যাচের আগে ২৩ জনের নাম দেয় দলগুলো। গত ম্যাচে ২৩ জনের দলে ছিলেন না ফাহমিদুল। পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।

সাদ উদ্দিন ইনজুরির জন্য দল থেকে ছিটকে গেছেন। সাদের ভাই তাজ উদ্দিনও স্কোয়াডের বাইরে আছেন। প্রবাসী ফুটবলার মাহে খান গত দুই ম্যাচের মতো আজও নেই ২৩ জনের দলে। সেমিফাইনালে মূল স্কোয়াডে জায়গা হয়নি মোরসালিনের।

/টিই/