বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ৮৪ লাখ আবেদন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ৮৪ লাখ আবেদন
বিশ্বকাপ ট্রফি

ক্রিকেটের বিশ্ব মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই দেখতে দর্শকদের আগ্রহের কমতি নেই। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদনে আবার মিললো তার প্রমাণ। গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ।

আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনালও। ফাইনালের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।

বিশ্বকাপ ম্যাচের টিকিটের জন্য চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত মোট টিকিটের আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর ২ অক্টোবর শুরু হবে ১৪ দলের এই বিশ্বকাপ।

/টিই/