ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়
লামিনে ইয়ামাল

ম্যাচের শুরুতে গোল করা যেনো অভ্যাসে পরিণত করেছেন লামিনে ইয়ামাল। ১৯ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের গোলের ম্যাচে চেকিয়াকে হারিয়ে নেশন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে স্পেন।

ঘরের মাঠে শনিবার ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইয়ামাল গোল করেন ষষ্ঠ মিনিটে। স্পেনের অন্য দুটি গোল করেছেন অধিনায়ক রদ্রি (৩৫ মিনিট) ও মিকেল মেরিনো (৮৯ মিনিট)।

তাতে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৪১ ম্যাচে নিয়ে গেল স্পেন (৩২ জয় ও ৯ ড্র)। এর সবশেষ ১০টিতেই জিতলো তারা।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে, ৩ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া তিনে আছে। চেকিয়া তিন ম্যাচেই হেরেছে।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। চেকিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে প্রতিপক্ষকে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন চেকিয়া অধিনায়ক লাজিস্লাভ ক্রেইচি। তাতে ১০ জনের দলে পরিণত হয় চেকিয়া। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি স্পেন।

/টিই/