সাইবারির পর ভিনির গোল, প্রথমার্ধে সমতা

সাইবারির পর ভিনির গোল, প্রথমার্ধে সমতা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল-মরক্কো দুই দলই খেলতে নেমেছে ৪-২-৩-১ ফরমেশনে। ম্যাচে প্রথম বলার মতো আক্রমণ করে মরক্কো। তৃতীয় মিনিটে ফ্রিকিক পায় তারা। সেই ফ্রিকিক থেকে ব্রাজিলের বক্সে বল নিলেও কাজের কাজ হয়নি।
হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে মরক্কো। ষষ্ঠ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় মরক্কো। পরের মিনিটে ডানপ্রান্ত দিয়ে হাকিমি শট নিলেও তা যায় পোস্টের অনেকটা বাইরে দিয়ে। নবম মিনিটে রাফিনিয়া শট নিলেও তা মরক্কোর এক খেলোয়াড়ের গায়ে লাগে।
ম্যাচের ১৪ মিনিটে বলার মতো আক্রমণ করে ব্রাজিল। মাঠের বাঁ-প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে ইগর থিয়াগো ঠিকমতো লাফিয়ে উঠে হেড করতে পারেননি। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করে সেলেসাওরা। তারই ধারাবাহিকতায় ১৯ মিনিটে প্রথম কর্নার পায় তারা। তবু গোল মেলেনি। উল্টো গোল করে মরক্কো।
ম্যাচের ২১ মিনিটে গোল করেন ইসমায়েল সাইবারি। মরক্কোর অর্ধ থেকে মিডফিল্ডে বল পান দিয়াজ। মার্কিনহোস আর গ্যাব্রিয়েলের মাঝ দিয়ে থ্রু বল দেন তিনি। বল ধরে সামনে এগিয়ে গোলকিপারের আমথার উপর দিয়ে বল জালে পাঠান সাইবারি।
৩১ মিনিটে গোল শোধ করেন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ-প্রান্ত দিয়ে একাই বক্সে ঢুকে পায়ের কারিকুরিতে একজনকে কাটিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। জাতীয় দলের জার্সিতে ৫০তম ম্যাচে এটি তার দশম গোল।
৩৭ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ৪৩ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ডিফেন্ডার রজার ইবানেজ। প্রথমার্ধের যগোকরা সময়ে লুকাস পাকেতার গোলের চেষ্টা ডান দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মরক্কোর গোলকিপার বুনো। তবে বাকি সময়ে আর গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

শেষ মুহূর্তের গোলে সুইসদের রুখে দিলো কাতার
ব্রাজিল দলে ১৯৮৬’র সেই ঘটনার পুনরাবৃত্তি