শেষ মুহূর্তের গোলে সুইসদের রুখে দিলো কাতার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধের দেওয়া গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। নির্ধারিত সময় শেষে চলছিল যোগকরা ৬ মিনিটের খেলা। এক মিনিট বাকি থাকতে সুইসদের চমকে দেন কাতারের বুয়ালেম খুখি। হেডে গোল করে সমতা আনেন তিনি। শেষ মুহূর্তের এই গোলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতার।
সানফ্রান্সিসকোতে ম্যাচের শুরুতে ১০ মিনিটের মধ্যে দুই দলই একটি করে সুযোগ করে হাতছাড়া করে। ১৩ মিনিটে ব্রিল এমবলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে গেলে কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা তাকে ফাউল করেন।
রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুইস খেলোয়াড় অফসাইডে ছিলেন কিনা, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলে ভিএআর পরীক্ষা। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবলো। যা এবারের বিশ্বকাপে পেনাল্টি থেকে হওয়া প্রথম গোল।
তবে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া হলো না সুইসদের। বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে কাতার। অথচ গোলে শট নেওয়া, বল পজিশন সব কিছুতেই এগিয়ে ছিল সুইজারল্যান্ড। এই ড্রয়ের ফলে সুইজারল্যান্ডের সঙ্গে কখনো না হারার রেকর্ড বজায় রাখলো কাতার। এর আগে এক প্রীতি ম্যাচে কাতার হারিয়েছিল সুইজারল্যান্ডকে।
এবারের আসরে ‘বি’ গ্রুপে একটি করে ম্যাচ খেলে সব দলেরই সমান ১ পয়েন্ট।

মরক্কো ম্যাচের আগে যা বললেন নেইমার
এবার প্রথম পেনাল্টি গোল এমবলোর