ব্রাজিল দলে ১৯৮৬’র সেই ঘটনার পুনরাবৃত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের মিশন হেক্সা শুরু হবে বাংলাদেশ সময় আজ রবিবার ভোর ৪টায়। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। এই ম্যাচে সেলেসাওরা মাঠে নামবে নেইমারকে ছাড়া। অর্থাৎ তাদের ‘নাম্বার টেন’ জার্সিধারী খেলোয়াড় আজ খেলবেন না।
ফলে একটি দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটাবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি তখন ১০ নম্বর জার্সি পরা জিকো।
ব্রাজিল ও মরক্কো এর আগে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার একটি ছিল ১৯৯৮ বিশ্বকাপে, সেবার ব্রাজিল জিতেছিল ৩-০ তে। তার আগের বছর এক প্রীতি ম্যাচে ব্রাজিল জেতে ২-০ তে। তবে সবশেষ ২০২৩’র মার্চে প্রীতি ম্যাচে মরক্কো ২-১ গোরে হারায় ব্রাজিলকে।
গ্রুপ ‘সি’ তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসায় ভাসছেন সঞ্জয়