ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হতে চান মরক্কোর ডিফেন্ডার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মরক্কোর ফুটবলার নুসাইর মাজরাউই-এর বয়স ২৮। ফর্ম ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপেও খেলতে পারবেন তিনি। তবে জীবন নিয়ে নতুন করে ভাবছেন এই ফুটবলার। বিশ্বকাপের পর বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন। ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হওয়ার পরিকল্পনা করছেন মরক্কোর এই ডিফেন্ডার।
খেলছেন বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেডে। এবারের বিশ্বকাপে মরক্কোর গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ক্যারিয়ারের এমন সুবর্ণ সময়ে দাঁড়িয়ে ফুটবল ছাড়ার ভাবনার কথা বলে সবাইকে চমকে দিয়েছেন মাজরাউই।
তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমি হয়তো অবসর নিয়ে নিতে পারি। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি পবিত্র কুরআন মুখস্ত করতে চাই এবং একদিন কোনো মসজিদের ইমাম হতে চাই।’
আয়াক্সের একাডেমি থেকে উঠে আসা মাজরাউইর ২০১৮ সালে ডাচ ক্লাবটির মূল দলে অভিষেক হয়। এরপর ২০২২ সালে তিনি বায়ার্ন মিউনিখে যোগ দেন। ২০২৪ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মাজরাউইর।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক যাত্রারও অংশ ছিলেন মাজরাউই। সেবার আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলে মরক্কো।

ইয়ামাল-ওয়ারসাবালে বড় জয়ে পথে ফিরলো স্পেন