৯-২ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ শেষে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে হামজারা। এই জয়ের ফলে আসিয়ান কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। কোচিং স্টাপের সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন।
এদিকে হারের ঠিক পরেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইট ক্লাবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও পোস্ট করা হয়। সেখানে সাদ ও সোহেল রানার সঙ্গে তিনজন নারীকে দেখা যায়। একটি ভিডিওতে তাদের গানের তালে তালে নাচ করতে দেখা গেছে।
এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর বার্তা যাচ্ছে দুজনে এরপর নাইটক্লাবে গিয়েছেন। তবে সাদ ও সোহেলের দুজনেই ভিন্ন দাবি করেছেন। তারা জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন। সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।
একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, ‘মোহামেডানে সাইন করার পর ফ্রি ছিলাম। তাই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’
তবে যে নারীদের সঙ্গে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, তাদের একজন ইন্দোনেশিয়ার। ওই নারীর নাম আলানা। সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’
এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। যদিও এর মধ্যেই একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা। তবে সেখানে গিয়েও তিনি ভিডিওগুলো ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও হুমকি দেন।
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করে বাংলাদেশ। তবে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে এবং শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে পরাজিত হয়েছে তারা। এতে স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের ফুটবলপ্রেমিরা। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের এমন ভিডিও সমর্থকদের মনে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল খেলো বাংলাদেশ