ভিনির হ্যাটট্রিক, এবার ৭ গোল দিলো ব্রাজিল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি আজও কাঁদায় ব্রাজিলকে। আবারও ৭ গোলের স্মৃতি ফিরিয়েছে তারা। তবে এবার সেলেসাওরা নিজেরাই ৭ গোলের স্বাদ নিয়েছে। প্রীতি ম্যাচে ব্রাজিল ৭-০ গোলে বিধ্বস্ত করেছে সিঙ্গাপুরকে। ভিনিসিয়ুস জুনিয়র করেছেন হ্যাটট্রিক।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কার্লো আনচেলত্তির দল। প্রথম ২০ মিনিটে তিন গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ৯, ১৫ ও ২০তম মিনিটে গোল করে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই ভিনি। এছাড়া প্রথমার্ধে আরও গোল করেন এন্দ্রিক।
দ্বিতীয়ার্ধে ৩ গোল করে কার্লো আনচেলত্তির দল। ৫১ মিনিটে এস্তেভাও, ৬৫ মিনিটে রায়ান গোল করেন। ৭৪তম মিনিটে আত্মঘাতী গোল করেন সিঙ্গাপুরের রাউল বিন সুহাইমি।
২০২৬ সালে এটাই ব্রাজিলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বছরের শেষ ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্স দলকে স্বস্তি দেবে নিশ্চয়ই।
এর আগে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া।

বৃষ্টিতে বন্ধ খেলা, ব্যাট করতে নামবেন বাভুমা