পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম সাফ শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে তখন ৮৭ মিনিট, স্কোরবোর্ডে ১-১ সমতা। কর্নার পেলো ভারত। কর্নার থেকে জটলার মধ্যে সন্দীপ মান্ডির হেডে বল জালে জড়ালে উল্লাসে মাতেন ভারতীয় খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে দশমবারের মতো সাফ শিরোপা নিশ্চিত করে ভারত।
এর আগে প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার ভালাপ্পিলের জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে আরেকবার হতাশ হয় ভারত।
৫৯ মিনিটে ঘটে বড় নাটকীয়তা। ভারতের ফরোয়ার্ড বিষণ দুবেনকে গুরুতর ফাউল করেন পাকিস্তানের প্রথম গোলের কারিগর জুনায়েদ শাহ। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।
পাকিস্তানের খেলোয়াড়ের লাল কার্ডের পরের মিনিটেই সমতায় ফেরে ভারত। খাইমিংথাংয়ের পাস থেকে বক্সের ভেতর বাঁ পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ১-১ করেন সুহাইল আহমাদ ভাট। এরপর ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন মান্ডি।
সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের ৩৩ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তান প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে রানার্সআপ হলো।
ম্যাচে ৫১ শতাংশ সময় ভারতের খেলোয়াড়দের পায়ে বল ছিল। দুই দলই গোলের জন্য ১১টি করে শট নেয়। পাকিস্তানের ৫টি আর ভারতের ৬টি শট ছিল অন টার্গেট।

জোহানেসবার্গ টেস্টে বৃষ্টিতে ভেসে গেল দুই সেশন
৬ ক্যাচ নিয়ে লিটনের রেকর্ড