একাই স্পেনকে বিশ্বকাপ জেতাতে পারে ইয়ামাল: ভিনিসিয়াস জুনিয়র

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপে স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে ঘিরেই স্পেনের শিরোপা জয়ের বড় সম্ভাবনা দেখছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে অন্যতম ফেবারিট আখ্যা দিয়ে ইয়ামালের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ভিনিসিয়াস মনে করেন, বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের একাই দলকে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন করার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। দীর্ঘ সময় ধরে একই দল নিয়ে খেলার ধারাবাহিকতা এবং ইয়ামালের মতো ফুটবলারের উপস্থিতি স্পেনকে শিরোপার প্রধান দাবিদারে পরিণত করেছে।
মাঠের গতি ও নজরকাড়া ড্রিবলিংয়ে ইউরোপীয় ফুটবলে আলোড়ন তোলা ইয়ামালকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন এ রিয়াল মাদ্রিদ তারকা। তবে বিশ্বকাপের আগে কিছুটা দুশ্চিন্তা বাড়িয়েছে ইয়ামালের পেশির চোট। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষভাগে পাওয়া চোটের কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ক্লাব কর্তৃপক্ষ তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ফলে আসরের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে এবং উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচে তার মাঠে ফেরার জোর সম্ভাবনা রয়েছে।
শিরোপার দৌড়ে স্পেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি শক্তিশালী দলকে এগিয়ে রেখেছেন ভিনিসিয়াস। ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতির কারণে পর্তুগালকে তিনি অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী মনে করেন। পাশাপাশি দলটির ভিতিনিয়া ও জোয়াও নেভেসের মতো প্রতিভাদেরও প্রশংসা করেছেন। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ফ্রান্স এবং নিজেদের দল ব্রাজিলকেও ফেবারিটদের তালিকায় রেখেছেন তিনি। অন্যদিকে, ইংল্যান্ডের প্রসঙ্গ এড়িয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনাকে অন্যতম দাবিদার মানছেন ভিনি। তার মতে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসের পাশাপাশি লিওনেল মেসির মতো তারকা রয়েছে, যিনি মাঠে যেকোনো মুহূর্তে অবিশ্বাস্য কিছু করার ক্ষমতা রাখেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি