বিএনপি নেতাকর্মীদের মাস্তানিতে জনগণ অতিষ্ঠ: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ বেড়েছে। বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, সরকার গঠনের পরে ৬ মাস চলে গেছে। কিন্তু বিএনপি নেতৃত্ব রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও সাফল্য দেখাতে পারছে না, কোন একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
প্রতিনিধি সম্মেলনে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনি প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মিরপুরের ঘটনায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি চাইলেন জামায়াত আমির