রোনালদোর জন্য জাতীয় দলের দুয়ার খোলা: জেসুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চার ম্যাচের সবকটি জিতেছে পর্তুগাল, এর মধ্যে তিনটিই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। তবে পর্তুগালের প্রতি ম্যাচের আগে ও পরের আলোচনায় ঘুরেফিরে আসছেন সিআরসেভেন। নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করার পর পর্তুগালের কোচ জেসুস বলেন, রোনালদোর জন্য জাতীয় দলের দুয়ার খোলা আছে।
নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন পর্তুগালের কোচ। সেই থেকে টানাপোড়েনের শুরু। এরপর ভেসে বেড়াতে থাকে কোচের সঙ্গে রোনালদোর দ্বন্দ্বের খবর। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচের কথা পছন্দ না হওয়ায় দলের ক্যাম্প ছেড়ে দেন রোনালদো।
রবিবার (৪ অক্টোবর) রাতে নরওয়ের বিপক্ষে ম্যাচের পর আবার প্রশ্ন উঠলো রোনালদোকে নিয়ে। জেসুস বলেন, ‘পরবর্তী জাতীয় দল ঘোষণার আগে ক্রিস (রোনালদো) যদি আল-নাস্রে খেলে, তাহলে তাকে ডাকা যেতে পারে। সে যদি চায়, অবশ্যই জাতীয় দলে ফিরবে। সে যদি চায়, আগের স্কোয়াড ঘোষণার সময় যেমন আমরা কথা বলেছিলাম, তেমনি পরবর্তী স্কোয়াড ঘোষণার আগেও আমরা কথা বলতে পারি, কিন্তু সিদ্ধান্তটা ক্রিসই (রোনালদো) নেবে।’
এমন ঘটনার পর রোনালদোর অবসর নিয়েও কথা উঠছে। পর্তুগালের কোচ বলেন, ‘জাতীয় দলে তার সময়টা কীভাবে শেষ করতে চায়, সেই সিদ্ধান্তটা তারই (রোনালদো) নেওয়া উচিত। আমার প্রথম স্কোয়াড ঘোষণার সময় বলেছিলাম, ‘তোমাকে আমার প্রয়োজন, আমার পাশে থাকতে হবে, খেলো বা না খেলো, তোমাকে আমার প্রয়োজন।’ এখনও আমি একই কথা বলছি।’
নেশন্স লিগের পরবর্তী ম্যাচে আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে লড়বে পর্তুগাল, তিন দিন পর খেলবে ওয়েলসের মাঠে।

বিদায়ী ম্যাচ খেলতে ট্রেনিং ক্যাম্পে মেসি