বিদায়ী ম্যাচ খেলতে ট্রেনিং ক্যাম্পে মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিদায়ী ম্যাচ খেলতে ট্রেনিং ক্যাম্পে মেসি
ট্রেনিং ক্যাম্পে লিওনেল মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপজয়ী এই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হচ্ছে। ম্যাচটি খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে মেসিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মেসি। গতকাল বুয়েনস অ্যাইরেসে পৌঁছে এজেইজায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

ম্যাচ সামনে রেখেই দুই দিন আগে জন্মশহর রোজারিওতে পৌঁছেছিলেন অধিনায়ক। সেখান থেকে বুয়েনস অ্যাইরেসে গিয়ে অনুশীলন ক্যাম্পে যোগ দেন।

বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে তাই বাড়তি উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি জার্সি। যেখানে থাকবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা তিনটি উল্লম্ব অংশ। মাঝের সাদা অংশে থাকবে জাতীয় পতাকার সূর্যের প্রতীক।

বিশেষ জার্সিটি ম্যাচের পর মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। সেখানে তার অসংখ্য ট্রফি ও ব্যক্তিগত অর্জনের পাশে জায়গা করে নেবে এটি।

বেনিনের বিপক্ষে খেলতে নামার আগে সোমবার (৫ অক্টোবর) শেষবারের মতো অনুশীলনে নামবে দলটি। ম্যাচের আগে মেসি ও কোচ লিওনেল স্কালোনির সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুশীলন করেছে আর্জেন্টিনা দল।

/জেএইচ/