এবার উরুগুয়ের সঙ্গে অবিশ্বাস্য ড্র কেপ ভার্দের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছিল কেপ ভার্দে। সেদিন ম্যাচের নায়ক ছিলেন গোলকিপার ভোজেনিয়া। দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট পেলো আফ্রিকার দেশটি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে।
ম্যাচে উরুগুয়ের চেয়ে কেপ ভার্দের শট লক্ষ্যে ছিল বেশি। তাদের ১২ শটের ৪টি ছিল লক্ষ্যে। উরুগুয়ের ১৭ শটের ২টি ছিল লক্ষ্য।
মায়ামি স্টেডিয়ামে ২১ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন কেপ ভার্দের কেভিন পিনা। কেপ ভার্দের এটাই প্রথম গোল বিশ্বকাপে। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ তারা। কেপ ভার্দের ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করেন। এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।
৪৪ মিনিটে বক্সে উড়ে আসা বলে হেড করার চেষ্টা করেন দুই দলের দুই খেলোয়াড়। কেউই বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বল জালে পাঠান উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো। তাতে সমতায় ফেরে উরুগুয়ে।
যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।
তবে হাল ছাড়েনি কেপ ভার্দে। দ্বিতীয়ার্ধে তারা আগের চেয়ে বেশি আক্রমণ করেছে। ৬১ মিনিটে গোল করেছেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। আর বিশ্বকাপে কেপ ভার্দের দ্বিতীয় গোল। অবশ্য উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলকিপার ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে হয়েছে এই গোলটি।
বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন ভারেলা।
২-২ সমতার পর কেপ ভার্দে আরও আগ্রাসী খেলা খেলে। তবে গোল পায়নি। শেষ ১০ মিনিটে উরুগুয়ে একের পর এক আক্রমণে। ৮৮ মিনিটে বক্সের কাছ থেকে ফ্রি-কিক পেয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভালভার্দের শট বারের উপর দিয়ে যায়।
যোগকরা সময়ে সমতা ধরে রেখে আবারও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কেপ ভার্দে।
‘এইচ’ গ্রুপে সবার দুটি করে ম্যাচ শেষে স্পেন চার পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দুই করে পয়েন্ট উরুগুয়ে ও কেপ ভার্দের। এক পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

যে রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
গোলকিপারের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিলো ইরান