শিরোনাম

গোলকিপারের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিলো ইরান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গোলকিপারের বীরত্বে বেলজিয়ামকে রুখে দিলো ইরান
বেলজিয়ামের একের পর এক আক্রমণ রুখে দেন আলীরেজা বেইরানভান্দ

বেলজিয়াম ও ইরান দুই দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করে। তাই আজ প্রথম জয়ের খোঁজে ছিল দুই দলই। ম্যাচে ইরান গোল করলো, ভিএআরে সেটি বাতিলও হলো। একটা সময় ১০ জনের দলে পরিণত হলো বেলজিয়াম। তবু চলে তাদের আক্রমণ। কিন্তু দেওয়ার হয়ে দাঁড়িয়ে ছিলেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ। পরীক্ষা দিতে হয়েছ থিবো কর্তোয়াকেও।

শেষ পর্যন্ত ইরান-বেলজিয়াম জমজামট এক ম্যাচ হলেও গোল পায়নি কোনো দলই। গোলশূন্য ড্রয়ে শেষ করে বেলজিয়াম ও ইরান পয়েন্ট ভাগাভাগি করেছে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে বেলজিয়ামের গোলপোস্টের ৩৫ গজ দূর থেকে ফ্রিকিক পেলো ইরান। ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন মেহেদি তারেমি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) বিশ্লেষণে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

প্রথমার্ধে দুই দলের গোলকিপারই বেশ কিছু সেভ দেন। দ্বিতীয়ার্ধেও দারুণ এক আক্রমণে ইরানের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন রিয়াল মাদ্রিদ গোলকিপার কর্তোয়া। ৫৩ মিনিটে বক্সের ভেতর বল পান মেহদি তারেমি। তিনি ঘুরে দাঁড়িয়ে জোরালো শট নেন। কিন্তু কোর্তোয়া শটটি ঠেকিয়ে দেন।

৬০ মিনিটে বক্সের ভেতরে কয়েক দফা খেলোয়াড়দের গায়ে লেগে বল এদিক-ওদিক ছিটকে বেড়ানোর পর সেটি গিয়ে পড়ে ম্যাক্সিম ডি কুইপারের সামনে। তিনি জোরালো শট নেন গোলমুখে। কিন্তু ইরানের গোলকিপারের অবিশ্বাস্য দক্ষতায় হাত ছুঁইয়ে বলটি ফিরিয়ে দেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বেলজিয়াম।

৬৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বলটা এনগয়ের কাছেই বল ছিল, আর মেহদি তারেমি তখনও প্রায় ১০ গজ দূরে। এনগয় প্রথমে বল নিয়ন্ত্রণে নেন, কিন্তু এরপর আরেকটি টাচ নিতে গিয়ে দেরি করে ফেলেন। সেই সুযোগে তারেমি বলের দখল নিয়ে নেন। এরপর তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে এনগয় তারেমির জার্সি টেনে ধরেন। পরিস্থিতি বিবেচনায় রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত দেন।

বাকি সময়ে আক্রমন করে দুই দলই। তবে পুরো ম্যাচে এগিয়ে ছিল বেলজিয়াম। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশ্যে মোট ২৩ শট নেয়। যার ৭টি ছিল লক্ষ্যে। অর্থাৎ আলীরেজা ৭টি সেভ দেন। ইরানের ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে।

বিশ্বকাপে বেলজিয়ামের কোনো খেলোয়াড় সবশেষ গোল করেছে ৪০৬ মিনিট আগে। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে সবশেষ গোলটি করেছিল বেলজিয়াম। এবার প্রথম ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও বেলজিয়ামেরটি ছিল আত্মঘাতী।

/টিই/