শিরোনাম

যে রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
স্পেনের জার্সিতে বিশ্বকাপে প্রথম গোল করেছেন লামিনে ইয়ামাল

লামিন ইয়ামালকে এখনই মেসির সঙ্গে তুলনা করা হয়। অবশ্য এই তুলনাতে আপত্তি জানান ইয়ামাল নিজেও। তবু তিনি না চাইলেও তুলনা এসেই যায়। এবার বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডে মেসিকে পেছনে ফেললেন তিনি।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ইয়ামাল। এই গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়দের তালিকায় অষ্টম স্থানে ইয়ামাল।

বিশ্বকাপে প্রথম গোলে দুজনের বয়সের ব্যবধান ১৪ দিনের।

২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছিলেন মেসি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। বিশ্বকাপে প্রথম গোলে দুজনের বয়সের ব্যবধান ১৪ দিনের।

বিশ্বকাপে গোল করা স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল। তার সামনে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটি এখনো পেলের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় এই ব্রাজিলিয়ান কিংবদন্তির বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র খেলোয়াড় তিনিই।

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়:

১. পেলে (ব্রাজিল) - ১৭ বছর ২৩৯ দিন

২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) - ১৮ বছর ৯৩ দিন

৩. গাভি (স্পেন) - ১৮ বছর ১১০ দিন

৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) - ১৮ বছর ১৪৩ দিন

৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) - ১৮ বছর ১৯০ দিন

৬. নিকোলাই কোভাক্স (রোমানিয়া) - ১৮ বছর ১৯৭ দিন

৭. দিমিত্রি সিচেভ (রাশিয়া) - ১৮ বছর ২৩১ দিন

৮. লামিন ইয়ামাল (স্পেন) - ১৮ বছর ৩৪৩ দিন

৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) - ১৮ বছর ৩৫৭ দিন

১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) - ১৯ বছর ২৫ দিন

/টিই/