শিরোনাম

শততম ম্যাচে জয়, আবেগাপ্লুত স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শততম ম্যাচে জয়, আবেগাপ্লুত স্কালোনি
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের বিপক্ষে স্নায়ুচাপের ম্যাচে জয়ের পর স্বস্তিতে আর্জেন্টিনা শিবির। ১২০ মিনিটের ম্যাচে কষ্টার্জিত জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এ জয়ে দলের খেলোয়াড়দের চেয়েও যেন বেশি স্বস্তির নিশ্বাস ফেলেছেন কোচ নিজেই। ডাগআউটে আলবিসেলেস্তেদের গুরু হিসেবে এটি ছিল তার ১০০তম ম্যাচ। আর এমন মাইলফলকের দিনেই তাকে পার হতে হয়েছে আবেগের চরম পরীক্ষা।

ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনির কণ্ঠেও ঝরেছে সেই উদ্বেগ, চাপ আর স্বস্তির মিশেল। তিনি অকপটেই স্বীকার করেছেন, এ বিশেষ দিনটিতে হারলে তা কেবলই একটি বেদনাবিধুর পরিসংখ্যানে পরিণত হতো, যা তার কাছে ‘পাগলামি’র মতোই মনে হতো। তবে ফুটবলের অনিশ্চয়তাকে মেনে নিয়েই এই জয়কে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা শিক্ষণীয় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

শততম ম্যাচ নিয়ে অনুভূতি জানতে চাইলে স্কালোনি জানান, পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোর কারণে আগের ৯৯টি ম্যাচের তুলনায় এটিই তাকে সবচেয়ে বেশি আবেগতাড়িত করেছে। বিশ্বকাপের মতো বড় আসরে দলের এমন প্রবল প্রত্যাবর্তনে তিনি শুধু স্বস্তিই পাননি, বরং একজন কোচ হিসেবে নতুন অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করেছেন।

/এমএকে/