দলের সঙ্গে কবে যোগ দিচ্ছেন মেসি?

দলের সঙ্গে কবে যোগ দিচ্ছেন মেসি?
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচটি খেলতে নামবেন ফুটবলের এ মহাতারকা। জাতীয় দলের ক্যাম্পে তার যোগ দেওয়া নিয়ে তৈরি হওয়া কৌতূহল দূর করেছেন কোচ লিওনেল স্কালোনি।
চলতি সপ্তাহে আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। স্কালোনির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ম্যাচটি শেষ হওয়ার পরই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির।
তবে নির্ধারিত সময়ের আগেও ক্যাম্পে যোগ দিতে পারেন মেসি। স্কালোনি জানান, ৩ অক্টোবরের বুরকিনা ফাসো ম্যাচেই তিনি অংশ নিতে পারেন, সে ক্ষেত্রে তাকে একটু আগেই চলে আসতে হবে। মূলত ইন্টার মায়ামির সূচি কিছুটা ফাঁকা থাকায় এ সুযোগ পাচ্ছেন তিনি।
২৭ সেপ্টেম্বর ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর ১০ অক্টোবর পর্যন্ত মায়ামির আর কোনো ম্যাচ নেই। ফলে ক্লাবের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে আগেই আর্জেন্টিনা শিবিরে যোগ দিতে পারবেন তিনি।
দলের জন্য মেসির গুরুত্ব বোঝাতে স্কালোনি তাকে ‘অপরিহার্য’ হিসেবে উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, মেসিকে মাঠে না পেয়েও দল ইতোমধ্যে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। বল পায়ে রেখে আক্রমণাত্মক ও নিজেদের চেনা কৌশল থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই তাদের। মেসির অনুপস্থিতিতে মাঠের নেতৃত্ব একা কারও কাঁধে না চাপিয়ে দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও ভাগ করে দেওয়া হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মাঠে মেসির শূন্যতা পূরণের চেষ্টা করবে পুরো দল।

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ