লিগের শুরুতে আবাহনীর হোঁচট, ফর্টিসের বড় জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ড্রয়ের হতাশা দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম শুরু করলো ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে, বসুন্ধরা কিংস অ্যারেনায় নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ৬-০ ব্যবধানে জিতেছে ফর্টিস এফসি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লিগের নতুন মৌসুমের উদ্বোধনী দিনে দেশের পাঁচটি ভিন্ন ভেন্যুতে গড়িয়েছে লিগের খেলা। প্রথম দিনেই মাঠে নেমেছিল আবাহনী, ব্রাদার্স ও রহমতগঞ্জের মতো পরিচিত দলগুলো।
মানিকগঞ্জ স্টেডিয়ামে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আবাহনী। বিদেশি ফুটবলাররা এখনো এসে না পৌঁছানোয় পুরো দেশি একাদশ নিয়ে মাঠে নামতে হয়েছিল আকাশি-নীলদের। ক্যামেরুন ও জার্মানির দুজন বিদেশি রিক্রুট নিয়ে খেলেছে পিডব্লিউডি।
এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে আড়াই মাস ধরে প্রস্তুতি নিয়েছে ফর্টিস। এর বিপরীতে মাত্র একটি অনুশীলন সেশন করে শীর্ষ লিগে খেলতে নেমেছিল চট্টগ্রামের দলটি। মাঠেও ফুটে ওঠে সেই দৈন্যদশা।
উদ্বোধনী দিনে গোপালগঞ্জে চমক দেখিয়েছে নবাগত ঢাকা সিটি ক্লাব। তারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। চাঁদপুর জেলা স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। এছাড়া গাজীপুরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে লিগ শুরু করেছে বাংলাদেশ পুলিশ এফসি।

টি-টোয়েন্টিতে সবার আগে ১৫ হাজারে বাটলার