শিরোনাম

ফিফা বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত উয়েফার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিফা বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত উয়েফার
২০২৬ বিশ্বকাপ জিতেছে ইউরোপের দেশ স্পেন

বিশ্বকাপের স্বত্ব বা মালিকানার অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল উয়েফা। ফিফার এমন বাণিজ্যিক চালের প্রতিবাদে বিশ্বকাপসহ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সব টুর্নামেন্ট বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। উয়েফা জানিয়ে দিয়েছে, ফুটবল বা বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। তাই কোনো ব্যক্তিগত বিনিয়োগকারীর কাছে ফুটবলের নিয়ন্ত্রণ দেওয়ার প্রশ্নই ওঠে না।

উয়েফার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ফিফা যতক্ষণ না এই নীতিহীন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বাতিল করছে এবং ভবিষ্যতে কখনো ফুটবলের মালিকানা ব্যক্তিগত খাতে হস্তান্তর করা হবে না বলে আইনি নিশ্চয়তা দিচ্ছে, ততক্ষণ উয়েফার কোনো দল ফিফার আয়োজিত কোনো টুর্নামেন্টে পা রাখবে না।’

সম্প্রতি বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে ফিফা। সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেয় ফিফা।

ফিফার এক চিঠি অনুযায়ী, ২১১ সদস্য ফুটবল সংস্থাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবে মতামত জানাতে বলা হয়েছে। যারা এতে সম্মত হবে, তারা এককালীন ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ তহবিল পাবে। প্রথম ধাপেই দেয়া হবে ২০ মিলিয়ন ডলার।

/টিই/