ভোরে কড়াইল বস্তিতে আগুন, তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভোরে কড়াইল বস্তিতে আগুন, তরুণের মৃত্যু
কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে ৭-৮টি ঘর ও একটি দোকান।

রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে তাদের বাড়ি।

বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।

/এফসি/