ওয়ালটনে চাকরি, প্রভিডেন্ট ফান্ড বিমাসহ আছে একগুচ্ছ সুবিধা

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
ওয়ালটনে চাকরি, প্রভিডেন্ট ফান্ড বিমাসহ আছে একগুচ্ছ সুবিধা
প্রতীকী ছবি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন চ্যানেল (ই-বাইক) বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার

বিভাগ: ডিস্ট্রিবিউশন চ্যানেল (ই-বাইক)

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।

যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ ডিগ্রি। ই-বাইক, ইলেকট্রিক মোবিলিটি পণ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সারাদেশব্যাপী ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবস্থাপনা এবং ডিলার নেটওয়ার্ক উন্নয়নের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/