নেইমারকে রাজকীয় বিদায় দেওয়ার পরিকল্পনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নেইমার জুনিয়রকে মাঠ থেকে হলুদ-সবুজ জার্সিতে রাজকীয় বিদায় জানানোর পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে সম্মান জানাতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন।
সংবাদমাধ্যম ও’গ্লোবোর এক প্রতিবেদনে উঠে এসেছে সিবিএফের এই ভাবনার কথা। নেইমার এখনো পেশাদার ফুটবলে সক্রিয়, তাই তড়িঘড়ি করে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সান্তোসের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন এই ফরোয়ার্ড।
২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। দুর্ভাগ্যবশত, সেটাই হয়ে থাকে জাতীয় দলের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ।
বিশ্বকাপ ব্যর্থতার পর এক আবেগঘন মুহূর্তে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। পরবর্তীতে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলা এফসির ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান।
জাতীয় দলের হয়ে ১৩০টি ম্যাচে মাঠে নেমে ৮০টি গোলের পাশাপাশি ৫৮টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের ঝুলিতে।
বিশ্বমঞ্চেও নেইমারের রেকর্ড বেশ উজ্জ্বল। সেলেসাওদের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৪ ম্যাচে ৯টি গোল করেছেন তিনি। এর মাধ্যমে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ তিনে নিজের নাম খোদাই করেন।
সিবিএফ কিভাবে শেষবারের মতো বিদায় দেয় সেটাই দেখার।

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব