সাফ ফাইনালের টিকিটের দাম ২০০ টাকা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সাফ ফাইনালের টিকিটের দাম ২০০ টাকা
বাংলাদেশ না থাকায় সাফ ফাইনালের টিকিটের দামে ধস

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ছিল ১ হাজার টাকা। সেখানে ফাইনাল ম্যাচের টিকিটের দাম ধার্য হয়েছে মাত্র ২০০ টাকা। সাফের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে গেছে। ফলে ফাইনালের টিকিটের ধস নেমেছে।

টিকিটের দাম ১ হাজার ঘোষণার পর সমর্থকরা প্রতিবাদ করেছিল। তখন সাফ ও টুর্নামেন্টের স্বত্ব নেওয়া মার্কেটিং পার্টনার টিএসএ কর্মকর্তারা নানা যুক্তি দেখিয়েছিলেন। ফাইনালে যেখানে টিকিটের দাম হওয়ার কথা সর্বোচ্চ সেখানে নেমে এসেছে সর্বনিম্নতে।

এত দিন এক হাজার টাকা দাম রেখে এখন মাত্র ২০০ টাকা কেন? এই প্রশ্নের কোনো উত্তর দেননি সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক। ফাইনালে গ্যালারি ফাঁকা থাকার সম্ভাবনাই বেশি।

/টিই/