নরওয়ের কোচ বললেন, ইংল্যান্ড ফেভারিট

নরওয়ের কোচ বললেন, ইংল্যান্ড ফেভারিট
সিজেডএন স্পোর্টস ডেস্ক

শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেওয়া নরওয়ে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে মায়ামিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে এক সাক্ষাৎকারে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেন, ‘তারাই (ইংল্যান্ড) ফেভারিট, তবে খুব বড় ব্যবধানে ফেভারিট নয়।’
পরবর্তীতে মায়ামি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নরওয়ের কোচ বলেন, ‘আমার মনে হয় নরওয়ের চেয়ে ইংল্যান্ডের ওপর চাপ বেশি থাকবে। আমরা আমাদের পারফরম্যান্সের ওপর নজর রাখছি। ম্যাচ একবার শুরু হয়ে গেলে মনে হয় না খেলোয়াড়রা আর চাপ নিয়ে চিন্তা করে।’
সোলবাকেন আরও যোগ করেন, ‘ইতিহাসের দিক থেকে বিবেচনা করলে এই বিশ্বকাপে আমাদের মুখোমুখি হওয়া সম্ভাব্য সবচেয়ে বড় দুটি দেশ হলো ব্রাজিল এবং ইংল্যান্ড।’
আর্লিং হলান্ড খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। মার্টিন ওডেগার্ড খেলেন আর্সেনালে। তাই ইংল্যান্ডের ডিফেন্ডারদের অনেকেরই নরওয়ের এই দুজনের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানা আছে।

আর্জেন্টিনার বিপক্ষে মানজাম্বিকে পাচ্ছে না সুইজারল্যান্ড