ভারতকে সমীহ করছেন আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারতকে সমীহ করছেন আনচেলত্তি
খালিদ জামিল ও কার্লো আনচেলত্তি

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শনিবার (৩ অক্টোবর) মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। ম্যাচের আগে আজ শুক্রবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তারা আছে পঞ্চম স্থানে। ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। তবে গত সপ্তাহে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।

কার্লো আনচেলত্তি বলেন, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ভালো ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

ভারত মূলত ক্রিকেটের দেশ। ফুটবল বিশ্বকাপে এখনো খেলার সুযোগ পায়নি তারা। তবে ফুটবলের প্রতি টান কম নয়। কলকাতা আর কোচিতে বেশি দেখা যায় ফুটবল উম্মাদনা। আনচেলত্তি বলেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারা ফুটবল ভালোবাসে না, এমন নয়। আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই।’

ভারতের ব্রাজিল সমর্থকদের নিয়ে অধিনায়ক মার্কিনিওস বলেন, ‘ব্রাজিলের বাইরে ভারত এমন একটি দেশ, যেখানে পুরো দলের জন্য সবচেয়ে বড় সমর্থন পাওয়া যায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ভারতে এসেছে ব্রাজিল।

ভারত কোচ খালিদ জামিল মঞ্চে এসেছেন আনচেলত্তির পর। তাকে দেখে আলিঙ্গন করেন ব্রাজিল কোচ। ভারত কোচ জামিল বলেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’

/টিই/