যে ভুলে নিঃস্ব হয়ে যান রবার্তো কার্লোস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে ভুলে নিঃস্ব হয়ে যান রবার্তো কার্লোস
রবার্তো কার্লোস

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ফুটবল ক্যারিয়ারে বহু সাফল্য আছে রবার্তো কার্লোসের। তবে রবার্তো কার্লোসের মাঠের বাইরের জীবনটা মসৃণ ছিল না। পেশাদার ফুটবল ক্যারিয়ারে বিপুল অর্থ উপার্জন করেও সেই সম্পদের ৯৯ শতাংশই হারিয়েছেন রবার্তো কার্লোস।

‘পর্তুগাল ফুটবল সামিট’ এ নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক সংকটের কথা তুলে ধরেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।

৫৩ বছর বয়সী সাবেক এই লেফট-ব্যাক বলেন, ‘আমি সবসময় ক্যারিয়ারের পরের সময়টা নিয়ে ভাবতাম। খেলোয়াড় হিসেবে নিজের একটা গল্প তৈরি করা এবং নিজের ভাবমূর্তিকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ। ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সময়ই আমার স্পোর্টিং ডিরেক্টর লাইসেন্স ছিল এবং আমি অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলাম।’

ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকলেও আর্থিক বিষয়ে বড় ধাক্কা খেয়েছেন রবার্তো কার্লোস। এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে সম্পদ হারানোর কথা উল্লেখ করে কার্লোস বলেন, ‘কিছু মানুষের কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গিয়েছিল। এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে ফুটবলে যা আয় করেছিলাম, তার ৯৯ শতাংশ হারিয়েছি। আমি ভুল করেছি। তাই তরুণদের বলি, তারা যেনো একই ভুল না করে।’

রিয়াল মাদ্রিদের হয়ে ৫২৭ ম্যাচ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৭ ম্যাচ খেলেছেন রবার্তো কার্লোস। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

/টিই/