ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার
শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে হ্যামস্টিংয়ে অস্বস্তি অনুভব করেন জস বাটলার

অক্টোবরে পাকিস্তানে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না জস বাটলার। শুধু পাকিস্তান সফর নয়, নভেম্বরের অস্ট্রেলিয়া সফরেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান বাটলার। ইংল্যান্ডের রান তাড়ার সময় দুই রান নিতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন। এরপর মাঠ ছেড়ে যান।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি ৩৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ব্রেন্ডন ম্যাককালাম নিশ্চিত করেছেন, পাকিস্তানে বাটলারকে পাওয়া যাবে না। বাটলারের ফেরার নির্দিষ্ট সময় এখনো জানাতে পারেনি ইংল্যান্ড।

১৮ অক্টোবর থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজটি হবে ওয়ানডে ফরম্যাটে।

/টিই/