চ্যাটজিপিটির সঙ্গে শচীনের নতুন ইনিংস

চ্যাটজিপিটির সঙ্গে শচীনের নতুন ইনিংস
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে দীর্ঘ ক্যারিয়ারে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন শচীন টেন্ডুলকার। এবার মাঠের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে নতুন ‘ইনিংস’ শুরু করলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারির ঘোষণা দিয়েছেন শচীন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শচীন জানান, ওপেন এআইয়ের সঙ্গে তার এই সহযোগিতায় মজার ও আকর্ষণীয় কিছু আসছে। কীভাবে মানুষ ব্যক্তিগত ও পেশাগত জীবনে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে, তা তুলে ধরাই এই অংশীদারির অন্যতম লক্ষ্য।
ওপেন এআই জানিয়েছে, এই অংশীদারির আওতায় শচীনকে নিয়ে বিভিন্ন কনটেন্ট, প্রচারাভিযান ও বিশেষ অভিজ্ঞতা তৈরি করা হবে। এসব আয়োজনে চ্যাটজিপিটির সঙ্গে শচীনের নিজের ব্যবহার ও অভিজ্ঞতাও তুলে ধরা হবে।
এর অংশ হিসেবে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাটজিপিটিকে ১০টি প্রশ্ন করে নিজের পরিচয় শনাক্ত করার চ্যালেঞ্জ দিয়েছেন শচীন। প্রচারাভিযানের পরবর্তী ধাপে শচীন এবং উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা বরুণ মাইয়ার অংশগ্রহণে আরও কয়েকটি ভিডিও প্রকাশের কথা রয়েছে।
চ্যাটজিপিটির সঙ্গে শচীনের এই অংশীদারি এমন সময়ে এলো, যখন ভারতে এআই টুলটির ব্যবহার আরও বাড়ানোর চেষ্টা করছে ওপেন এআই। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও আলাদা অংশীদারি করেছে প্রতিষ্ঠানটি।

যে ভুলে নিঃস্ব হয়ে যান রবার্তো কার্লোস