সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ ১ গোলে পিছিয়ে থেকে শেষ করেছে।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের একাদশে ৪টি পরিবর্তন আনেন কোচ থমাস ডুলি।
আগের ম্যাচের তুলনায় এদিন প্রথমার্ধে ভালো খেলেছেন হামজা-শমিতরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটে বাংলাদেশই আক্রমণে বেশি উঠেছে। ১৫তম মিনিটে বল পায়ে এগিয়ে পেনাল্টি বক্সে ঢোকেন রাকিব। তবে রাকিব বল বাড়ানোর জন্য সতীর্থ খুঁজে পাননি।
৩৩ মিনিটে বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি কিক পায় সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া সেই ফ্রি কিক শট দুর্দান্ত ব্লকে প্রতিহত করেছেন বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসান।
৩৫ মিনিটে মাঠের ডানপ্রান্ত দিয়ে উড়ে আসা ক্রস থেকে হেডে গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে নেন রায়ান স্টুয়ার্ট। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণের সম্ভাবনাও তৈরি করেছে দলটি। ডান দিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।
অনেক দিন পর একাদশে ফিরেছেন জামাল ভূঁইয়া। নিয়মিত অধিনায়কের সঙ্গে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। মালয়েশিয়ার বিপক্ষে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম শুরুর একাদশ থেকে বাদ পড়েন।