অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক থাকছেন জ্যোতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হারের পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর এশিয়ান গেমসে বাংলাদেশ দল জ্যোতির নেতৃত্বেই খেলতে যায়। তবে জাপানে থাকতে বিসিবিকে মেইল করে জ্যোতি জানান, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না তিনি।
এশিয়ান গেমসেও ব্যর্থতার পর আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। উপস্থিত ছিলেন নারী বিভাগের চেয়ারম্যানও। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রফিকুল ইসলাম বাবু।
তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি। কারণ আগামী নভেম্বর মাসে আমাদের একটা ইমার্জিং নেশনস কাপ টুর্নামেন্ট আছে। সেখানে জাতীয় দল থাইল্যান্ডে খেলতে যাবে। আমরা একটু সময় নিচ্ছি।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অস্ট্রেলিয়া সফরেও নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান। রফিকুল ইসলাম বাবু বলেন, ‘ডেফিনেটলি আজকে আমি ডিক্লেয়ার করেছি, তুমি (জ্যোতি) ক্যাপ্টেন থাকছো। অস্ট্রেলিয়াতে যাবে, তুমি ক্যাপ্টেন হিসেবে।’
বাবু জানান চেইন অব কমান্ড ব্রেক হয়েছে, ‘একটা মেইল দেওয়া তো আর সমাধান না। তবে মেইল দেওয়ার আগে বা মিডিয়ায় কথা বলার আগে আমাদের সাথে কথা বললেই জিনিসটা অনেক সহজ হতো। চেইন অব কমান্ড ঠিক থাকতো কিন্তু এখানে এটা ব্রেক হয়েছে।’
আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে খেলবে তারা। তার আগে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া সফরের দল ও টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার