পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটালেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটালেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের ম্যাচ, স্কোয়াডে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন নয় যে ইনজুরিতে। তবু পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটালেন তিনি। নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে রবিবার রাতে এমনই বিরল দৃশ্যের সাক্ষী হয়েছে ফুটবলবিশ্ব।

রোনালদোকে ছাড়া খেলে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল। ১৮ বছর পর প্রথমবার রোনালদোকে ছাড়াই কোনো অফিসিয়াল ম্যাচ জিতেছে পর্তুগাল।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ১৫ জুনের পর প্রথমবার এমনটা ঘটলো। যেখানে মাঠে রোনালদোকে ছাড়াই কোনো অফিসিয়াল ম্যাচ জিতেছে পর্তুগাল।

পর্তুগালের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও গোলের রেকর্ডধারী রোনালদো। জাতীয় দলের হয়ে তার ম্যাচসংখ্যা ২৩৪, গোল ১৪৬টি।

নরওয়ের বিপক্ষে পর্তুগাল কোচ জেসুস রোনালদোকে একাদশে তো রাখেনইনি, বদলি হিসেবেও মাঠে নামাননি।

অবশ্য অফিসিয়াল ম্যাচে রোনালদোর না খেলার ঘটনা একেবারে নতুন নয়। ২০০৬ সালের ২১ জুন মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ছিলেন না তিনি। সেবার পর্তুগাল জিতেছিল ২-১ গোলে।

জাতীয় দলের জার্সিতে সর্বশেষ রোনালদোর বেঞ্চে বসে কাটানোর ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেবারও পর্তুগাল ২-১ গোলে হেরেছিল। সেটি অফিশিয়াল ম্যাচ ছিল না, প্রীতি ম্যাচ।

/টিই/