
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাচের ৭১ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়লেন থিবো কোর্তোয়া। ম্যাচে অন্তত্য ৪টি সেভ দেন কোর্তোয়া।
বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে নিজের ২১তম ম্যাচ খেলতে নেমেছিলেন কোর্তোয়া। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সেনে লামেন্স।
বিরতির পর গোলের সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ওয়ান–অন–ওয়ানে ইয়ামালের প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচের ৬০ মিনিটেও তার শট রুখে দেন কোর্তোয়া।

সোফি স্টেডিয়ামে স্পেন-বেলজিয়াম ম্যাচে প্রথমার্ধে গোল হয়েছে দুটি। ১-১ সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ।
ম্যাচের ৩০ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর শট ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। দিলে ফিরতি শটে বল জালে জড়ান রুইজ। ৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি–কিক পেয়েছিল স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি কোর্তোয়াকে। সহজেই ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।
৪১ মিনিটে চার্লস ডি কেটেলারার গোলে ম্যাচে সমতা ফিরিয়েছে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে জাল খুঁজে নেন কেটেলারার। এবারের বিশ্বকাপে এটি প্রথম গোল হজম স্পেনের।
প্রথমার্ধে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে স্পেন গোলের জন্য শট নেয় ৯টি, যার ৩টি ছিল লক্ষ্যে। বেলজিয়ামের ২টি শটের ১টি ছিল লক্ষ্যে, সেটিই গোল হয়।
৪১ মিনিটে চার্লস ডি কেটেলারার গোলে ম্যাচে সমতা ফিরিয়েছে বেলজিয়াম। হেডে গোলটি করেন তিনি।

ম্যাচের ৩০ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর শট ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। দিলে ফিরতি শটে বল জালে জড়ান রুইজ।

ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত বল দখল ও আক্রমণে এগিয়ে স্পেন। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখেছে তারা। গোলের জন্য শট নিয়েছে ৩টি। যদিও কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি দুই দলের কেউই। লামিনে ইয়ামাল বেশ কয়েকবার বল নিয়ে বেলজিয়ামের বক্সে ঢোকার চেষ্টা করেছেন।
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে স্পেন-বেলজিয়াম ম্যাচের প্রথম ১৫ মিনিট শেষে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। দুই দলই করছে আক্রমণ, পাল্টা-আক্রমণ। স্পেন এখন পর্যন্ত বেলজিয়ামের গোলমুখে দুটি শট নিয়েছে। বেলজিয়ামও শট নিয়েছে একটি। দুই দলের গোলকিপারই ব্যস্ত সময় পার করছে।
ম্পেনের একাদশ: উনাই সিমন (গোলকিপার), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
বেলজিয়ামের একাদশ: কোর্তোয়া (গোলকিপার), ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, হান্স ফানাকান জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ত্রোসার, চার্লস ডি কেটেলারা।