‘হামজাকে নিয়ে ভাবছি না, আমাদেরও ভালো খেলোয়াড় আছে’

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানের। সেমির আগেই ফাইনাল নিয়ে ভাবছেন পাকিস্তান দলের গোলকিপার এবং অধিনায়ক ইউসুফ বাট। জানিয়েছেন, হামজাকে নিয়ে ভাবছে না তার দল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে চান!
ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে হার দিয়ে আসর শুরু করে পাকিস্তান দল। ফাইনালে খেলতে হলে ভারতকেও টপকাতে হবে সেমিফাইনালের বাধা। একই দিনে প্রথম সেমিতে মুখোমুখি হবে ভারত ও ভুটান।
এবিজি স্পোর্টস গ্রাউন্ডে শুক্রবার (১৩ নভেম্বর) শেষ দিনের প্রস্তুতি নিয়েছে কখনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারা পাকিস্তান।
ইউসুফ বাট বলেন, ‘আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। আমি সত্যিই ভারতের বিপক্ষে আবারও খেলতে চাই, কারণ আমাদের জন্য গত ম্যাচটি খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলবো গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হবো।’
ইউসুফ আরও বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’
নিজেদের দলের তারকা খেলোয়াড়দের কথা মনে করিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’
পাকিস্তানের কাছে সাফ গুরুত্বপূর্ণ ইভেন্ট। পাকিস্তানের লক্ষ্য এবার সাফ শিরোপা জয়। ইউসুফ বাট বলেন, ‘এখন আমাদের সামনে বাংলাদেশ। আমি সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ভালোবাসি। আমাদের কাছে সাফ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও আছে, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ এমন একটা প্রতিযোগিতা যা জয় করা আমার এবং বিশেষ করে দলেরও একটি বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারবো। চ্যাম্পিয়ন হতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ মানছেন ডুলি
জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা