জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে সোবহানা মোস্তারির দল।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তবে জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে।
পরে শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ৬৮ রানে অপরাজিত থাকেন দিলারা। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান।
সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ দল। এরপর থেকে জিম্বাবুয়ের ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে অধিনায়ক একোমোর ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া খান। ২টি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। ম্যাচসেরা হয়েছে দিলারা আক্তার।
‘বি’ গ্রুপে দুই ম্যাচ থেকে এক জয় বাংলাদেশের। সোবহানা মোস্তারির দলের পরবর্তী ম্যাচ আগামী সোমবার (১৬ নভেম্বর) খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

অভিষিক্ত বিয়ার্ডম্যানের রেকর্ড বোলিংয়ে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া