জার্মানিকে হারানোর পর ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জার্মানি চারবারের চ্যাম্পিয়ন, অন্যদিকে বিশ্বকাপে ইকুয়েডরের সেরা সাফল্য ২০০৬ সালে শেষ ষোলোতে খেলা। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ইকুয়েডর জিতবে, এমন বাজি ধরার লোক খুব বেশি ছিল বলে মনে হয় না। কিন্তু কাল রাতে (২৫ জুন) অসম্ভব সেই কাজটিই করে ফেলেছে ইকুয়েডর।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডর। জয়টিকে দেশিটর সরকার আখ্যা দিয়েছে ঐতিহাসিক হিসেবে। ঐতিহাসিক এই জয়ে জার্মানি ও আইভরিকোস্টের সঙ্গে সেরা তৃতীয় দলের একটি হয়ে ‘ই’ গ্রুপ থেকে শেষ বত্রিশের টিকিট কেটেছে ইকুয়েডর।
উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। ইকুয়েডর সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘দেশকে গর্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করা এই মুহূর্তটি উদ্যাপন করতে সরকারি ও বেসরকারি– উভয় খাতের জন্যই এই ছুটি কার্যকর হবে।’
ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেছেন। ইকুয়েডর এখনো অবশ্য শেষ বত্রিশের প্রতিপক্ষ পায়নি।