ব্রাজিলকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারে জাপান, বিশ্বাস কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২– এই চার বিশ্বকাপেরই শেষ ষোলোতে খেলেছে জাপান। বিশ্বকাপে এটাই তাদের সেরা সাফল্য। এবার শেষ ষোলোর সীমানা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রেখেছে এশিয়ার দেশটি। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে শেষ বত্রিশেই ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা।
স্বাভাবিক ভাবেই নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মরিয়াসুর দিকে প্রশ্ন ছুটে যায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে। মরিয়াসু মনে করেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলাটা তার দলের জন্য দারুণ এক অভিজ্ঞতাই হবে। তবে তিনি শুধু অভিজ্ঞতা সঞ্চয় করে দেশে ফিরে যেতে চান না। মরিয়াসুর বিশ্বাস, ব্রাজিলের বিপক্ষে জিতে জাপান পরের রাউন্ডেও যেতে পারে।
শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে জাপান ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ সময় ২৯ জুন রাত ১১টায়। কখনো শেষ আটে খেলার অভিজ্ঞতা না থাকলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সুযোগ দেখছেন জাপান কোচ, ‘এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
এর জন্য জাপান প্রেরণা খুঁজছে ব্রাজিলের বিপক্ষে খেলা সর্বশেষ প্রীতি ম্যাচ থেকে। টোকিওতে গত অক্টোবরে নিজেদের মাঠে খেলা সেই ম্যাচে জাপান ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। মরিয়াসু সেই ম্যাচের বিষয়টি সামনে টেনে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচটিতে আমরা জিতেছিলাম। হয়তো সেই কারণেই ওরা এবার আমাদের বিপক্ষে আরও বেশি অনুপ্রাণিত হয়ে খেলবে। আমি এই ম্যাচটির অপেক্ষায় আছি।’

নেইমারকে নিয়ে সতর্ক জাপান