শিরোনাম

শেষ বত্রিশে বড় দলের কে কোন প্রতিপক্ষ পেল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ বত্রিশে বড় দলের কে কোন প্রতিপক্ষ পেল

ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ ১৯টি দল এরই মধ্যে শেষ বত্রিশের টিকিট কেটে ফেলেছে। কিন্তু নকআউট পর্বের প্রথম রাউন্ডে বড় দলগুলোর মধ্যে কে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাচ্ছে, এটা জানার ইচ্ছা ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল। দেখে আসা যেতে পারে, ব্রাজিল, আর্জেন্টিনা বা ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পরের পর্বে কাদের পাচ্ছে।

গ্রুপ পর্বে ১২ দলের মধ্যে সব খেলা শেষ হয়েছে ৬টি গ্রুপের। ফলে এখনো শেষ বত্রিশে ওঠা সব দলের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। তবে বড় দলগুলোর মধ্যে এরই মধ্যে প্রতিপক্ষ পেয়ে গেছে ব্রাজিল ও নেদারল্যান্ডস।

‘সি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ বত্রিশে ওঠা ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জাপানকে। ‘এফ; গ্রুপের রানার্সআপ হয়ে শেষ বত্রিশে উঠেছে এশিয়ার দেশটি। ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্সআপ দল মরক্কো।

এ ছাড়া শেষ বত্রিশে প্রতিপক্ষ পেয়ে গেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। এই রাউন্ডে কানাডা খেলবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা এখনো শেষ বত্রিশের প্রতিপক্ষ পায়নি। লিওনেল মেসিদের এর জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় আগামীকাল (২৭ জুন) সকাল পর্যন্ত। মেসিরা প্রতিপক্ষ হিসেবে পাবেন ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলকে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এই গ্রুপের শেষ দুটি ম্যাচ শুরু হবে।

‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, আরেক ম্যাচে মুখোমুখি কেপ ভার্দে ও সৌদি আরব। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। সমান ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে আছে দ্বিতীয় স্থানে, কেপ ভার্দে তৃতীয় স্থানে।

শেষ বত্রিশে মুখোমুখি

কানাডা-দক্ষিণ আফ্রিকা ২৮ জুন, রাত ১টা

ব্রাজিল-জাপান ২৯ জুন, রাত ১১টা

নেদারল্যান্ডস-মরক্কো ৩০ জুন, সকাল ৭টা

যুক্তরাষ্ট্র-বসনিয়া ২ জুলাই, সকাল ৬টা

/আরএ/