শিরোনাম

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সৈন্য আহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সৈন্য আহত
লেবাননে ইসরায়েলি সেনা

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন পৌরসভায় হিজবুল্লাহর এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কর্মকর্তাসহ তাদের চারজন সৈন্য আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ওই যোদ্ধা ইসরায়েলি বাহিনীর দিকে একটি গ্রেনেড নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরেই বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় একজন কর্মকর্তা মাঝারি ধরনের আহত হয়েছেন। এছাড়া আরেক কর্মকর্তা ও দুই সেনা সামান্য আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে দক্ষিণ লেবাননের একাধিক অঞ্চল দখল করেছে তারা। ইসরায়েলি প্রধামন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের সেনারা লেবাননে দখল করা অঞ্চল থেকে সরবে না।

দেশ দুটির মধ্যে কয়েক দফা যুদ্ধবিরতি হলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত লেবাননে ৩ হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের অধিক মানুষ।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/