শিরোনাম

ব্রাজিল কিংবদন্তিদের রেকর্ড ছুঁলেন এমবাপ্পে-দেম্বেলে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল কিংবদন্তিদের রেকর্ড ছুঁলেন এমবাপ্পে-দেম্বেলে
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে (বাঁয়ে) ও ব্রাজিলের কিংবদন্তি রোনালদো-রিভালদো (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের বিধ্বংসী রূপ দেখে মনে হচ্ছে অপ্রতিরোধ্য গতিতে বিশ্বজয়ের লক্ষ্যে ছুটছে ফ্রান্স। সাবেক এই দুই ক্লাব সতীর্থের অনন্য যুগলবন্দীতে ইতোমধ্যেই চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ফরাসিরা। মাঠের খেলায় প্রতিপক্ষকে যেমন তারা উড়িয়ে দিচ্ছেন, তেমনি রেকর্ডের পাতায় স্পর্শ করেছেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো ও রিভালদোকে।

চলতি বিশ্বমঞ্চে এমবাপ্পে একাই করেছেন ৮ গোল এবং তাকে যোগ্য সঙ্গ দিয়ে দেম্বেলে জাল খুঁজে নিয়েছেন ৫ বার। একই বিশ্বকাপে কোনো এক দলের দুই সতীর্থের ন্যূনতম ৫টি বা তার বেশি গোল করার এমন কীর্তি ২০০২ সালের পর আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক আগে কোরিয়া-জাপান বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো ৮টি ও রিভালদো ৫টি গোল করে সেলেসাওদের এনে দিয়েছিলেন স্বপ্নের শিরোপা।

সেবার টুর্নামেন্টের হট ফেবারিট হয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার ফুটবলপ্রেমীদের নজর, দেম্বেলে-এমবাপ্পের এই রেকর্ড জুটি ব্রাজিলের সেই সোনালী পথ ধরে ২০২৬ সালের ট্রফিটি নিজেদের করে নিতে পারে কিনা।

/এমএকে/